প্রধান সূচি

সাংবাদিক এ কে আজাদের মায়ের ইন্তেকাল

পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সংবাদ পত্রিকার পিরোজপুর জেলা প্রতিনিধি এ. কে. আজাদ এর মা খাদিজা বেগম (৮২) বাধ্যর্কজনিত কারণে আজ শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে পিরোজপুর শহরের হাসপাতাল সড়কের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে …. রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক এ কে আজাদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের এমপি শ ম রেজাউল করিম, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial