প্রধান সূচি

বাগেরহাটে ৩ লক্ষাধিক শিশু পাবে হাম-রুবেলার টিকা

বাগেরহাটে ৩ লক্ষ ৭ হাজার ৫৯০জন শিশুকে হাম রুবেলার টিকা দেওয়া হবে। ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাগেরহাটের ৯ উপজেলায় ২২৫টি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। এই কার্যক্রমে ২৭৬ জন স্বাস্থ্যকর্মী ছাড়াও কয়েক হাজার স্বেচ্ছাসেবক অংশগ্রহন করবেন।

মঙ্গলবার দুপুরে সিভিল সার্জনের মিলনায়তনে মিসেলস রুবেল ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে প্রেস কনফারেন্সে সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানান।

প্রেস কনফারেন্সে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আবুল বাশার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোজাফফর হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন, মেডিকেল অফিসার ডা. সুব্রত দাস, মুশফিকুর রহমানসহ বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial