প্রধান সূচি

কাউখালীতে আমন ফসলের নমুনা শস্য কর্তন

পিরোজপুরের কাউখালীতে আমন ধান ফসলের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার শিয়ালকাঠী ইউনিয়নের ফলবুনিয়া ব্লকে এ নমুনা শস্য কর্তন করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র, উপজেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসীন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাস কবির, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পবিত্র রায় প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial