প্রধান সূচি

ইন্দুরকানীতে বিজয় দিবসে ফুল দেয়া নিয়ে আ’লীগ-জেপি মুখোমুখি

পিরোজপুরের ইন্দুরকানীতে মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন নিয়ে আওয়ামী লীগ ও জাতীয়পার্টি (জেপি)’র মুখোমুখি, বিশৃংখলা হওয়ার ঘটনা ঘটেছে। এসময় লাঞ্চিত হয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
বুধবার উপজেলা পরিষদের হলরুমের সামনে স্বল্প পরিসরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সকাল ১০.০৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় প্রথমে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, উপজেলা আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা জেপির সদস্য সচিব মো. শাহীন হাওলাদার নেতাকর্মীদের নিয়ে শোডাউন করে পুষ্পমাল্য দিতে এলে তালিকায় তাদের নাম নিচে থাকায় তারা তালিকার নাম ঘোষণাকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়েরের উপর চড়াও হয় এবং তাকে লাঞ্ছিত করে। এসময় উপজেলা জেপি ও উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। তারা একে অপরকে রাজাকার বলে গালি দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেপি নেতাকর্মীদের তোপের মুখে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনুষ্ঠান স্থান ছেড়ে চলে যায়। একই সময় মঞ্চের অপর পাশে মাঠের মধ্যে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতি চলছিল। পরিস্থিতি শান্ত হওয়ার পর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান। এসময় পতাকা মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহ অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজহিদ, ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ূন কবির।
উপজেলা জেপির সদস্য সচিব মো. শাহীন হাওলাদার জানান, শ্রদ্ধা নিবেদনের তালিকায় উপজেলা জাতীয়পার্টি (জেপি)র নাম না থাকায় জেপির নেতাকর্মীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার উপর চড়াও হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও অনুষ্ঠানের ঘোষক মীর একেএম আবুল খায়ের জানান, তালিকায় নাম আগে পরে থাকতে পারে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আওয়ামী লীগের পরেই তাদের নাম রাখা হয়েছে। কিন্তু তারা ভুল বুঝে আমার উপর চড়াও হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial