প্রধান সূচি

Wednesday, December 16th, 2020

 

বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালী জাতিকে এতিম করা হয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করীম এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালী জাতিকে এতিম করা হয়েছে। আর বর্তমানে বঙ্গবন্ধুর চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতে ৭১’র পরাজিত শক্তি ও ৭৫ এর বঙ্গবন্ধু’র হত্যার প্রেতাত্মারা মিলে নানান অপচেষ্টা করে চলছে। তারা বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুর করেছে। বাংলাদেশের স্বাধীনতার, বিজয়ের ৫০ বছর পূর্তির প্রক্কালে, বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী পালনকালে স্বাধীনতার বিরোধিতাকারীরা, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা, বঙ্গবন্ধু’র বিরোধিতাকারীরা অসাম্প্রদায়িক বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিনত করার পায়তারায় নেমেছে। বুধবার দুপুরে পিরোজপুরে বিজয় দিবসের আলোচনা সভা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে বিজয় দিবসে ফুল দেয়া নিয়ে আ’লীগ-জেপি মুখোমুখি

পিরোজপুরের ইন্দুরকানীতে মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন নিয়ে আওয়ামী লীগ ও জাতীয়পার্টি (জেপি)’র মুখোমুখি, বিশৃংখলা হওয়ার ঘটনা ঘটেছে। এসময় লাঞ্চিত হয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। বুধবার উপজেলা পরিষদের হলরুমের সামনে স্বল্প পরিসরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন সকাল ১০.০৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় প্রথমে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, উপজেলা আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা জেপির সদস্য সচিব মো.বিস্তারিত পড়ুন


কাউখালীতে মহান বিজয় দিবস পালিত

পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জেপি), যুবলীগ, ছাত্রলীগ, কাউখালী পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুস্পস্তবক অর্পণ করে। সকাল ৮টায় কাউখালী উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু,বিস্তারিত পড়ুন


মহান বিজয় দিবস আজ

আজ ১৬ ডিসেম্বর। ৫০তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য-বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের অস্তিত্ব প্রতিষ্ঠার চিরস্মরণীয় দিন। ৯ মাসের সশস্ত্র রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। স্বাধীন বাংলাদেশের স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিকেলে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার রক্তিমবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial