বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কাউখালীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই শ্লোগানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ উপজেলার সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, কাউখালীর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় প্রমুখ।
Please follow and like us:
« জাতির জনকের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে স্বরূপকাঠীতে মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আহসান কবির মুন্না »
