শোক সংবাদ : মনিরুজ্জামান সিকদার বুলবুল
ইন্দুরকানী সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদার বুলবুল (৫৯) আর নেই। তিনি আজ শনিবার বিকেলে ইন্দুরকানী উপজেলার ভবানিপুরের নিজ বাড়িতে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জেপি)র চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন, ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম. মতিউর রহমান, সরকারি ইন্দুরকানী কলেজের তত্বাবধায়ক ও ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি (জেপি)র আহবায়ক আসাদুল কবির স্বপন, সদস্য সচিব মো. শাহিন হাওলাদারসহ ইন্দুরকানী কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আগামীকাল রবিবার সকাল ১০টায় উপজেলার ঘোষেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
