প্রধান সূচি

স্বরূপকাঠীতে ৫ জয়ীতাকে সম্মাননা প্রদান

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের জয়িতা সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে বুধবার সকালে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা ক্রেষ্ট, সনদ ও ফুল উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: নুসরাত জাহান জয়িতা ৫ নারীর জীবন ও সংগ্রামের কাহিনী তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক।
মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন, কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গির হোসেন, নারী নেত্রী মিরা রানী চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে মোট পাঁচজন সফল নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, উপজেলার জলাবাড়ী ইউনিয়নের তহমিনা বেগম, সোহাগদল গ্রামের মারজিয়া, জলাবাড়ীর ফজিলা বেগম, একই ইউনিয়নের শিউলী বেগম ও স্বরূপকাঠি পৌরসভার জনপ্রতিনিধি মাহমুদা হাসি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial