প্রধান সূচি

চিতলমারীতে শেখ রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মীনি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচী ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা শেখ রাজিয়া নাসেসের আত্মার মাগফেরাত কামনায় পবিত্র  কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় চিতলমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. মকবুল হোসেন মুন্সীর সার্বিক সহযোগিতায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চিতলমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরৎ চন্দ্রের সঞ্চালণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শহিদুল হক, প্রচার সম্পাদক এস এম এ শোয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম লিটন মুন্সীসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial