প্রধান সূচি

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস উপলক্ষে রূপান্তরের কর্মসূচি পালন

ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় মঙ্গলবার রূপান্তর সংস্থার আয়োজনে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস-২০২০ উপলক্ষে নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা এবং বাল্যবিয়ে বন্ধের দাবীতে সকালে উপজেলার সদর রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপজেলা প্লাটফর্মের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহিদা আকতার ইউপি সদস্য, ফাহমিদা মুন্নি নারী নেত্রী এবং মাকসুদা আকতার আহবায়ক উপজেলা প্লাটফর্ম সদস্য এবং রূপান্তরের জেলা প্রজেক্ট অফিসার মো. শফিকুল আজম।

বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে সরকার যে আইন প্রনয়ণ করেছেন তা যথাযথ ভাবে বাস্তবায়ন এবং নারী ও শিশুর উপর সকল প্রকার সহিসংসতা বন্ধের দাবী জানান। মানববন্ধন শেষে উপজেলা জিডিআরসি এর সভা কক্ষে উপজেলা প্লাটফর্ম আহবায়ক মাকসুদা আকতার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য যারা বক্তব্য রাখেন, সুভাষ মজুমদার উপজেলা প্লাটফর্ম এর সদস্য, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আকতার, মোসা. রুবি সুলতানা।

সভায় নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সকল রাজনৈতিক দলের নেতা-কর্মীদের এগিয়ে আসার আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial