ভান্ডারিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ভান্ডারিয়া উপজেলায় ২ হাজার ১২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
চলতি ২০২০-২১ অর্থবছরে প্রকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে ২ হাজার ১২৫জন কৃষদের মাঝে বোরো ধান, ভুট্টা, মসুর, সরিষা, খেসারী, টমেট, মরিচ সূর্যমূখীর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম এর সভাপতিত্ব বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মসিউর রহমান মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান মো. গোলাম সারওয়ার জোমাদ্দার, আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন ও উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. লুৎফর রহমান।
