Monday, November 30th, 2020
করোনাভাইরাস পরিস্থিতি
পিরোজপুরে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ২৬ হাজার টাকা জরিমানা আদায়
জনসাধারণকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পিরোজপুরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মাস্ক ব্যবহার না করায় বিভিন্ন অংকের টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার পিরোজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, পাড়েরহাট মোড় পুরাতন বাসষ্ট্যান্ডসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক ছাড়া বাইরে বেরোনোর কারণে শতাধিক ব্যক্তিকে জরিমানা করা হয়। তবে যারা মাস্ক কিনে ব্যবহার করতে অসমর্থ তাদেরকে অভিযান চলাকালীন সময় মাস্ক বিতরণ করেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী দল। অভিযান চলার সময় দেখা যায় অনেকেরই মাস্ক থাকলেও, তারা সেগুলো ব্যবহার না করে পকেটে রেখেছেন। আবার অনেকেই মাস্ক ব্যবহার নাবিস্তারিত পড়ুন
বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা
দুদকের সহযোগী সংগঠন দুর্নীতি প্রতিরোধ কমিটি পিরোজপুরে বিভিন্ন সরকারি দপ্তরে মতবিনিময় সভা শুরু করেছে। গত দু’মাসে জেলা কমিটি জেলা পর্যায়ে দু’টি ও সদর উপজেলায় দু’টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক পৃথক পৃথক চারটি মতবিনিময় সভা করেছে। আজ সোমবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে সর্বশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত এ মতবিনিময় সভা কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা দপ্তর খামার বাড়ীতে জেলা ও সদর উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক চিন্ময় রায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিরবিস্তারিত পড়ুন
কাউখালীতে দু:স্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু প্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান দু:স্থ কল্যাণ সংস্থা’র উদ্যোগে কাউখালী সদর ইউনিয়নের সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়ছে। সোমবার কাউখালী উপজেলা পরিষদ চত্বরে ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষেরা এ কম্বল গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা. কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন,বিস্তারিত পড়ুন
কাউখালীতে ৪৫ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
কাউখালী উপজেলা পরিষদ চত্বরে সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৫ পরিবারের মাঝে এক বান করে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম প্রমূখ।
ভান্ডারিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ভান্ডারিয়া উপজেলায় ২ হাজার ১২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। চলতি ২০২০-২১ অর্থবছরে প্রকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে ২ হাজার ১২৫জন কৃষদের মাঝে বোরো ধান, ভুট্টা, মসুর, সরিষা, খেসারী, টমেট, মরিচ সূর্যমূখীর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম এর সভাপতিত্ব বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.বিস্তারিত পড়ুন
