কাউখালীতে দু:স্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু প্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান দু:স্থ কল্যাণ সংস্থা’র উদ্যোগে কাউখালী সদর ইউনিয়নের সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়ছে। সোমবার কাউখালী উপজেলা পরিষদ চত্বরে ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষেরা এ কম্বল গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা. কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ. জেপি’র সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, জেপি নেতা বজলুর রহমান নান্নু, যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু প্রমুখ। এ বিতরণ কাজের সমন্বয় করেন দু:স্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন।
