প্রধান সূচি

ভান্ডারিয়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বুধবার সূর্যদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ৪৮টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা যুবলীগের  সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার।

দুপুর ১২টায় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়।

বিকেল ৩ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদারসহ উপজেলার সকল পর্যায়ের যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় যুবলীগের সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার তার স্বাগত বক্তব্যে বলেন, যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি যে স্বপ্ন ও আদর্শ  বাস্তবায়নের লক্ষ্যে যুবলীগের প্রতিষ্ঠা করেছেন সেই স্বপ্ন ত্যাগ ও আদর্শকে বুকে ধারণ করে যুবলীগের সকল নেতা কর্মীদের দেশ গঠনে বাস্তব রূপ দিতে হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে মহাপ্রাদুর্ভাব আসতে পারে। সেই যুদ্ধ মোকাবেলায় যুবলীগের সকল নেতা-কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত থাকতে হবে।

সভাপতির বক্তব্যে তালুকদার এনামুল কবির টিপু বলেন, দেশের উন্নয়ন কর্মকান্ডের যুবলীগের নেতা কর্মীদের ঝাপিয়ে পড়তে হবে। দেশের শান্তি সম্প্রীতি বজায় রেখে জঙ্গীবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করতে হবে।

আলোচনা শেষে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাতা বার্ষিকীর কেক কাটা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial