বাগেরহাটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাগেরহাটে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকালে শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের শুভ সূচনা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের নেতা কর্মীরা। এসময়, বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোল্লা শাহনেওয়াজ দোলন, ফারুক তালুকদার, পৌর যুবলীগের আহ্বায়ক শেখ হুমায়ুন কবির পলি, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক লিটন সরকারসহ দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, দু:স্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ এবং অন্ধ মানুষের মধ্যে সাদা ছড়ি বিতরণ করে জেলা যুবলীগ।
