কাউখালীতে পূজা উপলক্ষে উপজেলা চেয়ারম্যানের শাড়ি ও লুঙ্গি বিতরণ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে দুই হাজার পাঁচশত দু:স্থ সনাতন ধর্মাবলম্বিদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু।
শনিবার কাউখালীর হিন্দু নারী পুরুষকে এসব উপহার তুলে দেন তিনি। বিকেলে কাউখালী সদর ইউনিয়নের বাশুরি ও লাঙ্গুলী সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরে বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন. উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, জাতীয় পার্টির জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, পিরোজপুর জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন।
Please follow and like us:
« ঝড়ো হাওয়া বৃষ্টিতে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আমন ধানের ব্যাপক ক্ষতি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে প্রতীকি যুব সংসদের মিডিয়া মোবিলাইজেশন »
