কাউখালীতে পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের পরিচালক হারুনকে সংবর্ধনা
পিরোজপুরের কাউখালীর ইউ.সি.সি.এ.লি: (বিআরডিবি) এর চেয়ারম্যান হারুন অর রশীদ খান বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের পরিচালক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
কাউখালী ইউ.সি.সি.এ.লি: এবং বিআরডিবি’র কর্মকর্তা কর্মচারী ও সমবায়ীদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, এম. ফায়জুর রহমান সেলিম. অ্যাডভোকেট আনোয়ার হোসেন তালুকদার স্বপন, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, শিক্ষক লিটন কর প্রমুখ।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ীসহ বিভিন্ন শ্রেণি- পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
