প্রধান সূচি

ভান্ডারিয়ায় দূর্গা পূজা মন্ডপে জেলা পরিষদ চেয়ারম্যানের অনুদান প্রদান

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পিরোজপুর জেলা পরিষদ থেকে ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ এর ব্যক্তিগত তহবিল থেকে ভান্ডারিয়া উপজেলার ৭২টি পূজা মন্ডপে অনুদান দেয়া হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব অনুদানের বিতরণ করেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ এস.এম. মাকসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মসিউর রহমান মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, ভান্ডারিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি কিরন চন্দ্র বসু প্রমুখ।
ভান্ডারিয়া উপজেলার ৪৪টি শারদীয় দুর্গা পূজা মন্দিরে এবং ২৮টি জগদ্ধাত্রী পূজা মন্দিরসহ মোট ৭২টি পূজা মন্ডপে জেলা পরিষদের পক্ষ থেকে এক হাজার টাকার চেক এবং জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মাহরাজের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজা মন্ডপে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়া ভান্ডারিয়া সদর পূজা মন্ডপে জেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা ও জেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial