প্রধান সূচি

চিতলমারী আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে সদর বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগে সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ নিজাম উদ্দীন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এস সাগর, সাধারণ সম্পাদক মো. তাওহিদুর রহমান বাবু।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial