প্রধান সূচি

স্বর্ণপদক পেলেন গৌরীপুর ইউপি চেয়ারম্যান

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম সম্প্রতি (বিইউপিএফ) সুদক্ষতার মধ্য দিয়ে সারা দেশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কার্যক্রম যাচাই বাছাই করে যোগ্য ইউপি চেয়ারম্যানদের তাদের কার্যক্রমের ভিত্তিতে সম্মান পদর্শন পূর্বক স্বর্ণপদক প্রদান করে থাকেন। আর এতে চলতি বৈশ্বিক উচ্চ পর্যায়ের করোনা ভাইরাস সংক্রামন (কভিড-’১৯) মোকাবেলাসহ সকল কার্যক্রম যাচাই বাছাই করে জাতীয়পার্টি (জেপি)’র ভান্ডারিয়া উপজেলা যুগ্ন আহবায়ক এবং উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী যোগ্য সমাজসেবক হিসেবে পিরোজপুর জেলায় স্বর্ণপদক পেয়েছেন।

রবিবার দুপুরে পুরস্কারটি হাতে পাওয়ার পর গৌরীপুর ইউনিয়ন পরিষদে তার কক্ষে উচ্ছ্বসিত কন্ঠে তার অনুভূতি প্রকাশকালে সাবেক মন্ত্রী, জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি যদি তার দলীয় প্রতিক সাইকেল আমাকে না দিতেন- তাহলে আমি চেয়ারম্যানও হতে পারতাম না, আর এই পুরস্কারও অর্জন করা সম্ভব ছিলনা। এ জন্য আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করে প্রাপ্ত স্বর্ণপদকটি গৌরীপুর ইউনিয়নের জনসাধারণের জন্য উৎসর্গ করেছেন বলে জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial