প্রধান সূচি

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে কাউখালীতে মানববন্ধন

দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতাসহ সব সামাজিক অনাচারের বিরুদ্ধে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কাউখালী মহিলা পরিষদের উদ্যোগে এবং সামাজিক প্রতিরোধ কমিটির সহায়তায় মঙ্গলবার  বেলা সাড়ে ১১টায় উপজেলা সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সহ-সভাপতি সুনন্দা সমাদ্দার।

বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খসরু, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহীদা হক, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর, মহিলা পরিষদের সাবেক সভানেত্রী জাহানুর বেগম, ছায়া সমাদ্দার, শিক্ষার্থী শুভ চক্রবর্তী প্রমূখ।

সামাজিক প্রতিরোধ কমিটির এই মানববন্ধনে শিক্ষার্থী, বিভিন্ন এনজিও অংশগ্রহণ করে দাবির প্রতি সমর্থন জানান। এসময় বক্তারা ধর্ষনের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড করার দাবি জানানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial