প্রধান সূচি

ধর্ষণের প্রতিবাদে শরণখোলায় শিক্ষার্থীদের মানববন্ধন

সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটের শরনখোলায় শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালনস করেছে। মঙ্গলবার সকালে ঘন্টাব্যাপী শরনখোলা প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো. সাইফুল ইসলাম জীবন, মো. ইলিয়াস হোসেন, সাকের হোসেন, মামুন আল আলভী, মো. আহনাফ তাহমিদ, মো. হৃদয় হোসেন, মো. সৌখিন, আদর্শ মানব কল্যাণ সোসাইটির সুরাইয়া আক্তার সেলিনা প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি সাভারের নীলা রায়কে হত্যা, খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ও সিলেটে এমসি কলেজে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণসহ বিভিন্ন স্থানে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। নারীরা সামাজিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়েছে। কভিড-১৯ এর ভেতরেও নরপিচাশরা হিংস্র হয়ে উঠেছে। এঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানান তারা। একই সাথে নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবী করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial