প্রধান সূচি

ভান্ডারিয়ায় ইউপি সদস্য উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল

জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়াডের্র সদস্য পদে উপ নির্বাচনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ধাওয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেক হাওলাদারের মৃত্যুতে ওই ওয়ার্ডের শুন্য পদে উপনির্বাচনে ৩ জন প্রার্থী উপজেলা রির্টানিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হচ্ছেন- মাহফুজুর রহমান, মো. নূরুল হক ও মিজানুর রহমান।

উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা  কামাল জানান, ধাওয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শুন্য পদে উপনির্বাচনের জন্য দাখিলকৃত মনোনয়নপত্র আগামী ২৬ সেপ্টেম্বর বাছাই করা হবে এবং ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial