প্রধান সূচি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের মাতৃবিয়োগ ॥ প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র মা মাজেদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ………. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরহুমা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার সকালে পিরোজপুর উপজেলার তারাবুনিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। এর আগে তারাবুনিয়া গ্রামের ঈদগাহে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমসহ মরহুমার ছেলেগণ, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, পিরোজপুরের প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলীসহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, পিরোজপুর জেলা ও পিরোজপুর-১ সংসদীয় আসনের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং এলাকাবাসী অংশ নেন।

প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন
মন্ত্রী শ ম রেজাউল করিমের মাতৃবিয়োগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জ্ঞাপন করেছেন। তিনি এক বার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

জেপি’র চেয়ারম্যানের শোক
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি পৃথক বিবৃতিতে মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এছাড়া আরও যারা শোক জানিয়েছেন তারা হলেন- পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, অধ্যক্ষ মো. শাহ আলম, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জি, সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, নেছারাবাদ উপজেলার চেয়ারম্যান আব্দুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান মহিদুল হসিলাম মুহিদ, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial