প্রধান সূচি

মোংলায় মোটর সাইকেল চোর আটক

মোংলায় এক মোটর সাইকেল চোরকে আটক করেছে পুলিশ। পৌর শহরের কেওড়াতলা এলাকার একটি বাড়ী থেকে গাড়ীটি নিয়ে পালিয়ে যাওয়ার পথিমধ্যে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের পর মটর সাইকেল চোরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

থানায় দায়েরকৃত মামলার বিবরণে জানা গেছে, পৌর শহরের কেওড়াতওলা এলাকার মৃত পিয়ার আহম্মেদের ছেলে আব্দুল্লাহ আল মামুনের বাড়ীর উঠানে থাকা কালো রংয়ের একটি হিরো হুন্ডা সোমবার রাত সোয়া ১১টার দিকে চুরি করে নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। পরে বাড়ীর লোকজন উঠানে মোটর সাইকেলটি দেখতে না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে থানার এসআই জাহাঙ্গীর আলম ও কার্তিক চন্দ্র পাল তাৎক্ষনিক অভিযান চালিয়ে কেওড়াতলার বটতলা জিরোপয়েন্ট এলাকা থেকে মোটর সাইকেলসহ এক চোরকে আটক করে। এ সময় অপর দুই চোর পালিয়ে যায়। মোটর সাইকেলসহ হাতেনাতে আটক চোরের নাম হলো নুরনবী হোসেন ওরফে আল আমিন (২০)। নুরনবী ওরফে আল আমিন সিগনাল টাওয়ার এলাকার জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় রাতেই থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় নুরনবী ওরফে আল আমিনসহ পলাতক দুইজনকে আসামী করা হয়েছে। পলাতক দুই আসামী হলেন সিগনাল টাওয়ার এলাকার আলমগীরের ছেলে বাবু হোসেন (২০) ও আন্ধারিয়ার তরিক ইসলামের ছেলে জুয়েল শেখ (১৯)।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial