বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাগেরহাট জেলার ১২টি ইউনিটের দ্বিতীয় দিনে ৫টি উপজেলা ও ১টি পৌর কমিটি গঠনের লক্ষে কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের মেইন রোড (থানার মোড়ে) জেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সভাপতি আলী আকবর চুন্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ন সাধারণ সম্পাদক মহসিন মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাধারণ সম্পাদক আ. জব্বার খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দীন ভূইয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক শামীম কবির প্রমুখ।
