প্রধান সূচি

সাংবাদিক সুজা উদ্দিন রুবেলকে হত্যা চেষ্টার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

সময় টিভির কক্সবাজারের ষ্টাফ রিপোর্টার সুজা উদ্দিন রুবেলকে হত্যা চেষ্টার প্রতিবাদ ও হামলাকারীদের সনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবীতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় বাগেরহাট শহীদ মিনার সড়কে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, আহসানুল করিম, সময় টিভির বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুল, আমাদের সময় পত্রিকার বাগেরহাট প্রতিনিধি নিয়ামুল হাদি রানা, দৈনিক স্পন্দনের নকিব সিরাজুল হক প্রমুখ।

এসময় বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক আজমল হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, এনটিভির বাগেরহাট প্রতিনিধি রবিউল ইসলাম, একুশে টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি এইচ এম মইনুল ইসলাম, মানবজমিনের বাগেরহাট প্রতিনিধি আবু সাইদ শুনু, দৈনিক জন্মভূমির মোল্লা আব্দুর রব, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি অলীপ ঘটক, বাগেরহাট২৪.কমের সম্পাদক খোন্দকার নিয়াজ ইকবাল, পিটিবি নিউজের এসএম রাজ, বাংলানিউজ২৪.কমের জেলা প্রতিনিধি এসএস শোহান, আজকালের খবর পত্রিকার বাগেরহাট প্রতিনিধি আল আমিন খান সুমন,  দৈনিক গনমুক্তির প্রতিনিধি নকিব মিজানুর রহমান, দৈনিক কালবেলার রাকিবুল ইসলাম রাজ, ডেল্টা টাইমসের মো. সোহাগ, দৈনিক ভোরের দর্পনের সৈয়দ শওকত হোসেন,  দৈনিক জবাবদিহির শহিদুল ইসলাম, রুবেল, নুরুজ্জামানসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়া স্বত্তেও সেখানে কর্মরত সাংবাদিক সুজা উদ্দিন রুবেলের উপর যে হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। সুজা উদ্দিন রুবেলের হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করতে হবে। শুধু সুজা উদ্দিন রুবেল নয় সারা দেশে প্রতিনিয়ত সাংবাদিকরা হামলা মামলার শিকার হচ্ছেন। অতিদ্রুত নির্যাতনের শিকার সাংবাদিকদের প্রত্যেকটি ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। সকল সাংবাদিকদের নামে ষড়যন্ত্রমূলক মামলা তুলে নেওয়ার দাবি জানান বক্তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial