প্রধান সূচি

ভান্ডারিয়ায় ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

জেলার ভান্ডারিয়ায় মাদক ব্যবসায়ী মহিদুল ইসলাম (৩০)কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। মহিদুল ইসলাম পার্শবর্তী ঝালকাঠী জেলার রাজাপুরের কানুদাসকাঠী গ্রামের আব্দুল মন্নান হাওলাদারের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো. আব্দুল কাইউমের নেতৃত্বে   রবিবার বিকেলে উপজেলার পুর্ব ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের মোড়ে মাদক বিক্রয়কালে ১০০ পিস ইয়াবাসহ মহিদুল ইসলামকে গ্রেফতার করে ভান্ডারিয়া থানা পুলিশ।

উপ-পরিদর্শক আব্দুল কাইউম জানান, দীর্ঘদিন ধরে কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল মহিদুল। পার্শবর্তী উপজেলার বাসিন্দা হওয়ার কারণে একাধিকবার বিভিন্ন ভাবে গ্রেফতার এড়িয়ে সে ভান্ডারিয়া এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial