প্রধান সূচি

কাউখালী ইউএনও’র বাসভবনে আনসার মোতায়েন

পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. খালেদা খাতুন রেখার সরকারি বাসভবন ‘‘সন্ধ্যা নীল’ এর সামনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পরিবারের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থার অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় আনসার সদস্য মোতায়েন করা হয়।

কাউখালী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা কনিকা রাণী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউএনও’র পরিবারের নিরাপত্তা নিশ্চিতে ৪ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের মধ্যে একজন পিসি ও অপর তিনজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial