প্রধান সূচি

ভান্ডারিয়ায় ছাদ বাগান ব্যাপক সাড়া ফেলেছে

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নিজস্ব ভবনের ছাদে মৌসুমি সবজিসহ বিভিন্ন ধরনের ফল, ফুল, পাখির চাষ করছে স্ব স্ব ভবনের উদ্যমী গহকর্তা, গৃহিনী, যুবক ও যুবতীরা। গ্রামাঞ্চলের কৃষক ছাড়াও পরিবেশ প্রেমিরা তাদের অনাবাদি স্থানে এ সকল বাগান করে তার পরিচর্যাও করেন নিয়মিত। গত শুক্রবার উপজেলার চরখালী বিস্মিল্লাহ চত্বর লাগোয়া একটি ভবনে মনমুগ্ধকর ছাদ বাগান দেখে কথা হয় বাগানটির মালিকের সাথে। আলাপকালে কথা হয় বাগানের উদ্যোক্তা এবং ব্যাবসায়ী এস এম ফয়সালের সাথে। তিনি জানান, ২২শ’ বর্গফুটের ভবননটির নিচে তার তেল এবং গার্মেন্টস এর দোকান রয়েছে। ছাদটি খালি পড়ে আছে এখানে যদি মৌসুমি সবজি ফলের বাগান করা যায় তা হলে একদিকে ভবনটি দেখতে সুন্দর লাগবে অপর দিকে নিজেদের চাহিদাও মেটানো যাবে। ফয়সাল বাগানটিতে আম, জাম, কলা, পেপে, লাউ, ডালিম, লটকন,  পেয়ারা, জাম্বুরা, আপেল, আংগুর, মালটাসহ ৫২ প্রকার ফল, ফুলের গাছ রোপন করে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে ভাষা শহীদদের স্মরণে এটির নাম দিয়েছেন গার্ডেন-৫২। বাগানজুড়ে ভিন্ন ভিন্ন জাতের এই ৫২ প্রকার ফল, ফুল ও সবজির বাগান তৈরি করতে তার সময় লেগেছে তিন বছর। এর পাশেই অপর একটি মাচায় রয়েছে হরেক রকমের কবুতর। এটি দেখে যে কারো মনে হবে এটি একটি পরিকল্পিত ছাদ বাগান। আলাপকালে তিনি আরো জানান, প্রথমে সখ থেকে এটি করা। পরে পরিবারের চাহিদা মেটাতে বিষমুক্ত খাবার নিজেদের চাহিদা পুরণের পর প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের মাঝে বিতরণ করেন। কবুতরের বিষয়ে জানান, ৫০ হাজার টাকার গিরিবাজ, হস বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে তার খামারে। তবে এ সংক্রান্ত কোন পরামর্শ প্রয়োজন হলে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান তাকে হাতে কলমে সহযোগিতা করেন। এটি দেখে এলাকার অনেক বেকার যুবকই ঝুকছে এই কাজে। এদিকে ভান্ডারিয়া পৌর শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুর রব আকনের ভবনের ছাদেও দেখা গেছে মৌসুমী সবজি বেগুন, লাউ, সিম, ঢেঁরশ, পুঁইশাক, ডাটা শাক, কমলা, আম, আমরা, পেয়ারা, বড়ই, পেপে, শরিফা, বড়ই, মেহেন্দি গাছসহ অনেক ধরনের সবজি, ফলের বাগান রয়েছে। এ বিষয়ে আব্দুর রব আকন জানান, আমার ছোট মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি প্রায় ৫/৬ আগে থেকেই এই ছাদ বাগান গড়ে তোলেন। মেয়ের এই ছাদ বাগান দেখে আমি ও আমার স্ত্রীও মাঝে মাঝে পরিচর্যায় সহযোগিতা করে থাকি।

এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, পৌরসভায় মো. স্বপন মিয়া, সামজিদ মিয়া, আবুবক্কর সিদ্দিক মন্টু হাওলাদারসহ উপজেলার বাকি ৬ ইউনিয়নে প্রায় ৫০টির মত ছাদ বাগান রয়েছে। এদের মধ্যে কেউ যদি কোন পরামর্শের জন্য আসে সেটি আমরা দিয়ে থাকি। তবে এদের জন্য সরকারিভাবে কোন প্রণোদনার ব্যবস্থা নেই।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial