প্রধান সূচি

বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার ডুবি ॥ ১১ জেলে উদ্ধার

বাগেরহাটের পুর্ব-সুন্দরবন সংলগ্ন উত্তাল বঙ্গোপসাগরে ঝড়ো বাতাস ও প্রবল ঢেউয়ের আঘাতে মাছসহ একটি ট্রলার ডুবে গেছে। এসময় অপর জেলেদের একটি ট্রলার এসে ডুবে যাওয়া ট্রলারের ১১ জেলেকে উদ্ধার করে নিয়ে আসে। আর এ ঘটনাটি হয়েছে শুক্রবার দুপুরে সুন্দরবনের কচিখালী পক্ষিদিয়া চরের কাছে উত্তাল সাগরে।

ডুবে যাওয়া ফিসিং বোট এফবি মায়ের দোয়া’র মালিক পিরোজপুর পোরগোল কদমতলা গ্রামের রফিকের ছোট ভাই ফিরোজ শনিবার বিকেলে শরনখোলায় এসে সাংবাদিকদের জানান, সাগরে মাছ ধরে উপকূলে ফিরে আসার সময় তার ভাইয়ের মাছ বোঝাই ফিসিংবোট পক্ষিদিয়া চরের কাছে ঢেউয়ের আঘাতে সাগরে ডুবে যায়।

এসময় অন্য একটি ফিসিং বোটের জেলেরা ডুবে যাওয়া ওই বোটের ১১ জেলেকে উদ্ধার করে নিয়ে আসেন। বোট ডুবিতে তাদের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। বোটটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial