প্রধান সূচি

ভান্ডারিয়ায় প্রতিবন্ধি কিশোরী ধর্ষণ ॥ ধর্ষক গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পূর্ব পশারীবুনিয়া গ্রামে সোমবার সকালে এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরী (২০) মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষক মনোজ হালদারকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটির বাবা-মা বাড়িতে না থাকার সূযোগে পূর্ব পশারীবুনিয়া গ্রামের লম্পট মনোজ হালদার (২৯) মেয়েটিকে বাড়ীতে একা পেয়ে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার বড় বোন এসে মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় মেয়েটির বড় বোন সোমবার রাতে ভান্ডারিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষক মনোজ হালদারকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করেছে।
পশ্চিম পশারিবুনিয়া গ্রামের মৃত আমুল্য চন্দ্র দে এর ছেলে মনোজ হালদার দুই সন্তানের জনক। এলাকাবাসী সুত্রে জানা যায় তার বিরুদ্ধে একাধিক মেয়েকে শ্লীলতাহানীর অভিযোগ রয়েছে।
ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন জানান, ধর্ষনের ঘটনায় সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ মামলার একমাত্র আসামী মনোজ হালাদারকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial