প্রধান সূচি

বাগেরহাটে ইউএনও, চিকিৎসকসহ নতুন ৮ জন করোনা আক্রান্ত

বাগেরহাটের মোল্লারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাফ্ফারা তাসনীন ও মোল্লারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিসবাহ রায়হানসহ জেলায় নতুন করে আরো ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত সপ্তাহে একমাত্র মেয়ের (৫) করোনা শনাক্ত পর ইউএনও করোনা পরিক্ষা করাতে দিলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতারের পিসিআর ল্যাবে রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। ইউএনও বাসায় থেকে থেকে চিকিৎসা নিচ্ছেন।
বাগেরহাট জেলায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে রয়েছে মোল্লারহাট উপজেলায় ২ জন ও বাগেরহাট সদর উপজেলায় ৬ জন। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৯৫ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৬২০ জন। বাগেরহাট স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটের মোল্লারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাফ্ফারা তাসনীন ও মোল্লারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিসবাহ রায়হানসহ জেলায় নতুন করে আরো ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত ৮ জনকে হাসপাতালের করোনা ইউনিট ও বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের সংস্পর্শে আসা স্বজনসহ লোকজনকে চিহ্নিত করে নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial