প্রধান সূচি

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে এতিমদের মাঝে পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শেখ জসিমের খাবার বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মোংলার ৮টি মাদ্রাসার এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। স্থানীয় সাংসদ ও পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের নির্দেশনায় শনিবার দুপুরে পৌর শহরের ৮টি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম। আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম তার ব্যক্তিগত তহবিল হতে এতিম শিক্ষার্থীদের মাঝে এ উন্নতমানের খাবার পরিবেশন করেন।

এছাড়া দিবসটি উপলক্ষে তার উদ্যোগে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান ক্যাম্পিং করা হয়।

এর আগে সকালে উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে  পৌর পার্ক সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতা-কর্মীরা।

এদিকে, মোংলা বন্দর কর্তৃপক্ষ, পৌর কর্তৃপক্ষ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও মোংলা সরকারি কলেজসহ সরকারী- বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক কর্মসূচির মধ্য দিয়ে নানা আয়োজনে দিবসটি পালন করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial