প্রধান সূচি

জাতীয় শোক দিবসে রিক’র দোয়া মাহফিল, আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে শনিবার বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) পিরোজপুর এরিয়া অফিসের পক্ষ থেকে দোয়া মাহফিল, বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন ও ১০ জন কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পরিবারকে এক হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক এ. কে.এম আখতারুজ্জামান তালুকদার, রিক’র সহকারী মহা-ব্যাবস্থাপক মো. নাসির উদ্দিন, এরিয়া কো-অর্ডিনেটর মো. ফারুক হোসেন, এরিয়া ম্যানেজার মো. রইচ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন শাখা ব্যাবস্থাপক শেখ আরিফ হোসেন, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী শংকর দেবনাথসহ অন্যান্য কর্মকর্তাগণ।
এই সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় আলোচকবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্নাঢ্য কর্মময় জীবনের আলোচনাসহ তার বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial