প্রধান সূচি

স্বরূপকাঠিতে জাতির জনকের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

জেলার নেছারাবদ (স্বরূপকাঠি) উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি পালনে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বরূপকাঠি পৌরসভা, স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করোনার কারণে সংক্ষিপ্তভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করে।

শনিবার সকালে সকল প্রতিষ্ঠানে পতাকা অর্ধনিমিত অবস্থায় উত্তোলন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখে বঙ্গবন্ধুর মুড়ালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বরূপকাঠি পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক ও সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তর্বক অর্পণ করা হয়।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) বশির গাজী, থানা অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা কাজী মো. সাখাওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা ফজলুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, জহিরুল হক, ফজলুল হক, সুনিল দে, ফজলুল হক, মো. নুর উদ্দিন, মাহাবুবুল আলমসহ বিভিন্ন ইউনিয়নের কমান্ডারবৃন্দ।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জাতির জনকের স্মরণে স্বরচিত সংগীত পরিবেশন করেন।

আলোচনা সভা শেষে ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এছাড়া নেছারাবাদ থানার পক্ষ থেকে দিনব্যাপী কোরআনখানী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial