জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌন শোক অবস্থান কর্মসূচি পালিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌন শোক অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদ।
শুক্রবার সকাল ১১টায় শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচিতে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারেরর আওতায় আনার দাবী জানিয়ে মৌন শোক অবস্থান কর্মসূচিতে অংশ নেন, বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক গোপাল বসু, যুগ্ন সম্পাদক চন্দ্র শেখর হালদার,
জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি হিমাদ্রী শেখর মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সদর সভাপতি দিলীপ মাঝী, সাধারণ সম্পাদক গোপাল পাল, যুগ্ন সম্পাদক নির্মল চক্রবর্তী, শ্যামা প্রসাদ দাস, শিব শংকর শাখারী, সূদীপ মসিদসহ জেলা উপজেলার নেতা-কর্মীরা।
পরে শহরের টাউনক্লাব সড়কে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান যুব ঐক্য পরিষদের অয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
