প্রধান সূচি

পিরোজপুরে জমি নিয়ে বিরোধে নিহত-১ ॥ ইউপি সদস্য গ্রেফতার

পিরোজপুরে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. মিজানুর রহমান (৪৮) নামে একজন নিহত হয়েছে।

সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাজুকাঠী গ্রামে বৃহস্পতিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত মিজান রাত সাড়ে ৮টার দিকে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলাখালী ইউনিয়নের ইউপি সদস্য রাজ্জাক বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাজুকাঠী গ্রামের একটি জমি নিয়ে পাশর্^বর্তী চরপুখুরিয়া গ্রামের ইউপি সদস্য রাজ্জাক বেপারীর সাথে বিরোধ চলছিল।  বৃহস্পতিবার বিকেলে সেই জমিতে মিজানুর রহমান চাষ করতে গেলে ইউপি সদস্য রাজ্জাক বেপারী ও তার সাথে লোকজন হামলা চালিয়ে মিজানুরকে কুপিয়ে মারাত্মক জখম করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিজানুরকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে মিজানুর মারা যায়।

পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য রাজ্জাক বেপারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial