প্রধান সূচি

কোরবানির পশুর হাটে কার্যক্রম শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মনিটরিং টিম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিষয়াদি তদারকির জন্য গতকাল বুধবার থেকে কার্যক্রম শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গঠিত মনিটরিং টিম। এ কার্যক্রমের জন্য ইতোমধ্যে ৮টি মনিটরিং টিম গঠন করেছে মন্ত্রণালয়। প্রত্যেক টিমে মন্ত্রণালয়ের একজন করে উপসচিবকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

অন্যদিকে, কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল সেবা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন হাট সমূহে সকাল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর গঠিত ১৮টি ভেটেরিনারি মেডিকেল টিম ও ১টি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিকেল টিম। আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভেটেরিনারি মেডিকেল সেবা প্রদান করবে প্রাণিসম্পদ অধিদপ্তরের এ টিম সমূহ।

অপরদিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সারা দেশের কোরবানির পশুর হাটগুলোতেও কাজ শুরু করেছে ভেটেরিনারি মেডিকেল টিম।

কোরবানির পশুর হাটে রোগাক্রান্ত ও কোরবানির অনুপোযুক্ত গবাদিপশু বিক্রি বন্ধ করা সহ সুস্থ-সবল পশু বিক্রয় নিশ্চিত করা এবং গবাদিপশুর তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য এ ভেটেরিনারি মেডিকেল টিম সমূহ কাজ করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial