রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও তার সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় মন্ত্রী আরো জানান, মহান মুক্তিযুদ্ধে আবদুল হাই গৌরবদীপ্ত ভূমিকা রেখেছেন। শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডে তিনি একনিষ্ঠ অবদান রেখে গেছেন। সহজ, সরল ও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত আবদুল হাই নিজ এলাকার উন্নয়নে অনবদ্য অবদান রেখে মানুষের কাছে হয়েছেন সমাদৃত। তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
Please follow and like us:
« শেখ হাসিনা আমাদের কাছে সূর্য, তার আলোতেই অন্যরা আলোকিত হচ্ছে : শ ম রেজাউল করিম (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কলমী লতার জীবন পদ্য »
