প্রধান সূচি

বাগেরহাটে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি

মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাট জেলাব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা জজ আদালত চত্বরে বৃক্ষ রোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, পূর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মাদ বেলায়েত হোসেন, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম, বাগেরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ আলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে নানা ইতিবাচক উদ্যোগ নিয়েছিলাম। এর মধ্যে অনেক কিছু আমরা বাস্তবায়ন করেছি। মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাট জেলার ৯ উপজেলায় ১ লক্ষ ৮২ হাজার ৯২৫টি বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছি। এর মধ্যে আমলকি, হরতকি, বহেরা, লেবু, ডালিম, তেতুল, আমড়া, জারুল, অর্জুনসহ নানা প্রকার ফলোজ, বনোজ ও ঔষধি গাছ রয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব চারা রোপন শেষ হবে বলে জানান তিনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial