প্রধান সূচি

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় দুর্বৃত্ত আটক

সুন্দরবনের অভ্যন্তরের খালে বিষ (কীটনাশক) মাছ ধরার সময় এক দুর্র্বৃত্তকে আটক করেছে বনবিভাগ। এসময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে দুই বোতল বিষ ও বিষ মিশ্রিত বিভিন্ন প্রজাতির ৪ কেজি মাছ।

বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী-কাটাখালী বর্ডার এলাকার খাল থেকে এ বিষ দস্যুকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা অপর ৫ জন দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে বন বিভাগ।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বন প্রহরীরা নিয়মিত টহল দেয়ার সময় বৈদ্যমারী-কাটাখালী বর্ডার এলাকার খালে কয়েক জেলেকে মাছ ধরতে দেখতে পায়। এ সময় বন প্রহরীদের দেখতে পেয়ে ৫ জন পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পড়ে ইমরান হোসেন (২০) নামের এক দুর্বৃত্ত।

অভিযানকারীরা তার কাছ থেকে ৪ বোতল বিষসহ বিষ দিয়ে মারা ৪ কেজি মাছ জব্দ করে। আটক ইমরান হোসেন মোংলার চিলা ইউনিয়নের ফেলুরখন্ড এলাকার ইসহাক হোসেনের ছেলে। এ ঘটনায় ইমরানসহ পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial