প্রধান সূচি

ইচ্ছেগুলো

ইচ্ছে করে বিলের জলে ,
শাপলা হয়ে পাপড়ি মেলে,
আকাশ পানে থাকব চেয়ে ,
রোদ বৃষ্টি মাখব গায়ে ।

ইচ্ছে করে আউশ ক্ষেতে ,
মাছরাঙা পাখী হতে ,
জলের পানে দৃষ্টি রেখে ,
ধরব মাছ এক পলকে ।

ইচ্ছে করে হাঁস হয়ে,
মাঝ দিঘিতে ভাসব গিয়ে ,
ইচ্ছে হলে খালে বিলে,
কাটব সাঁতার দলে মিলে ।

কিংবা কভু মেঘ হয়ে ,
পাহাড় দেশে ঘুরব গিয়ে ,
কিংবা আবার শিশির হয়ে ,
পড়ব কোন ঘাসের গায়ে ।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial