প্রধান সূচি

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা শাখার আয়োজনে রায়েরকাঠী সিদ্ধেশরী কালী ও শিব মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
শনিবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিমাদ্রী শেখর মন্ডল। এসময় বাংলাদেশ আওয়ামী লীগ পিরোজপুর জেলা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম রায় চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বসু, যুগ্ন সাধারণ সম্পাদক চন্দ্র শেখর হালদার, গণসংযোগ বিষয়ক সম্পাদক নিহার রঞ্জন মজুমদার, সহ-কোষাধ্যক্ষ আশুতোষ বড়াল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার কোষাধ্যক্ষ দিপঙ্কর মাতা মিন্টু, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি অমিত বিশ^াস, ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক পলাশ মিস্ত্রী, সদস্য সচিব দুর্জয় কর্মকারসহ পূজা পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial