প্রধান সূচি

পিরোজপুরে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা

পিরোজপুরে ক্রমেই বেড়ে চলছে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা। এক দিন নতুন করে ৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্তে সংখ্যা হলো ৩৭৪ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর মধ্যে ৫ জন মারা গেছেন।
নতুন করোনা আক্রান্তের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ১০ জন, ভান্ডারিয়ায় ৭ জন, মঠবাড়িয়ায় ২ জন, কাউখালীতে ৬ জন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৫ জন রয়েছে। জেলায় ৩৪ জন করোনা আক্রান্ত রোগী আইসোলেশনে আছেন।
পিরোজপুর জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৭৭২টি নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। জেলায় নমুনা সংগ্রহের হারও তুলনামূলকভাবে কম।
জেলায় করোনাভাইরাস সংক্রমণের মাত্রা মঠবাড়িয়া উপজেলায় সবচেয়ে বেশী। এ উপজেলায় ১১১ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। এর পরেই বেশী আক্রান্ত এলাকা ভান্ডারিয়া উপজেলা। এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ৭৬ জন। এছাড়া পিরোজপুর সদর উপজেলায় করোনা আক্রান্তে হয়েছে ৭৫, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৪৪ জন, কাউখালী উপজেলায় ২৭ জন, ইন্দুরকানী উপজেলায় ২২ জন এবং নাজিরপুর উপজেলায় ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকি জানান, বর্তমানে জেলায় কোন লকডাউন না থাকা এবং লোকজনের চলাচল স্বাভাবিক হওয়ায় কমিউনিটি ট্রান্সমিশনের কারণে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়েছে। তাছাড়া অনেক ক্ষেত্রেই মানুষজন স্বাস্থ্যবিধি মেনে চলছে না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial