প্রধান সূচি

সকল দূর্যোগে শেখ হাসিনা মানুষের পাশে আছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনার শাসনামলে একটি লোকও না খেয়ে মারা যাবে না। তিনি সকল প্রকার প্রাকৃতিক দূর্যোগে অসহায় ও ক্ষতিগ্রস্থদের পাশে আছেন। দেশের এ করোনার মতো ভয়াবহ মহামারিতে একজন লোকও না খেয়ে মারা যায়নি। শেখ হাসিনার সরকার জন বান্ধব সরকার। তিনি দেশের সকল ক্রান্তিকালে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে রাখছেন, যেমনটি রেখেছিলেন আমাদের মহান নেতা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি দেশের স্বাধীনতার জন্য যে ভুমিকা রেখেছিলেন ও নিজের জীবন বাজী রেখে নেতৃত্ব দিয়েছিলেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। দেশ স্বাধীনের পরে বিধ্বস্ত দেশের প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

আজ রবিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুরের নাজিরপুরে ঘূর্ণিঝড় বুলবুল ও আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিলের পরিচালনায় অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খান, সমাজ সেবক ও মুক্তিযোদ্ধো আলহাজ এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা যুবলীগ সভাপতি মো. আক্তারুজ্জামান ফুলু, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু প্রমুখ।

এসময় উপজেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৪৯জন ক্ষতিগ্রস্থকে ২শ’ বান্ডিল ঢেউটিন ও প্রতিবান্ডিলের খরচ বাবদ ৩ হাজার টাকা প্রদান করা হয়।

পরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলের সভাপতিত্বে উপজেলার ২টি মৎস্য সমবায় সমিতির ৪০ জন উপকার ভোগীর জন্য ৪টি সেচ মেশিন ও একটি ষ্টিল বডি ট্রলার প্রদান করা হয়।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে আরো বলেন, অতীতের সরকারের আমলে দেশে প্রচুর লুটপাট হয়েছে। কিন্তু শেখ হাসিনার সময়ে আপনাদের সকল চাহিদা পুরণ করা হচ্ছে। তাই শেখ হাসিনার সরকার এদেশের জনগনের জন্য একমাত্র প্রযোজনীয় সরকার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial