প্রধান সূচি

স্বরূপকাঠীতে বিরোধীয় জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সারেংকাঠিতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছে। বিরোধী জমির মধ্যে ঘর তোলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হামলায় এক ভাইয়ের স্ত্রী আলেয়া বেগম (৬০), ছেলে আক্তারুজ্জামান (৩৫), পুত্রবধূ হাবিবা এবং অপর পক্ষের রেকসনা নামে এক গৃহবধূ (৪০) আহত হয়।
গুরুতর আহত আক্তারুজ্জামান ও রেকসনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে থানায় নিয়ে আসেন। এদের মধ্যে দুই পক্ষের দু’জনকে আটক করে রেখে বাকিদের ছেড়ে দেয়। এ রিপোর্ট লেখা আগ পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে বড় ভাই মরহুম গনি মিয়া বিরোধীয় সম্পত্তিতে ৬ মাস আগে একটি ঘর তোলেন। আজ শনিবার সকালে বিরোধী পক্ষ ছোট ভাই আব্দুল হাকিমের ছেলে নুরুজ্জামানের নেতৃতে একদল লোক হামলা করে ওই ঘর ভেঙ্গে ফেলে। এতে অপর পক্ষ বাঁধা দিতে গেলে উভয় পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়।
স্বরূপকাঠী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, এক পক্ষ রাতে ঘর তুলেছে। অপর পক্ষ সকালে তা ভেঙ্গে ফেলেছে। এ নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। উভয় পক্ষের ২ জনকে আটক করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial