মোড়েলগঞ্জে অগ্নিকান্ডে ৭ দোকান ভস্মিভূত
বাগেরহাটের মোড়েলগঞ্জে অগ্নিকান্ডে অগ্নিকান্ডে ৭ দোকান ভস্মিভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শনিবার রাত সোয়া তিনটার দিকে মোড়েলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্টান্ডে এ অগ্নিকান্ড ঘটে। পরে মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টা খানেকের চেষ্টায় ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ দোকানগুলো হচ্ছে- মিন্টু স্টোর, সাগর স্টোর, দুলাল স্টোর, লাল স্টোর, মাহবুব পার্টস, নান্না গ্যারেজ, আজিজ ডিপো।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক লাল মিয়া বলেন, রাতে হঠাৎ অগ্নিকান্ডে আমার চায়ের দোকানসহ বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এতে আমাদের ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনি। আমাদের দুটি ইউনিট কাজ করেছে আগুন নেভাতে। আগুনে প্রায় ৭ ব্যবসায়ীর প্রায় অনেক ক্ষতি হয়েছে। আমরা দোকানের ভিতরে থাকা প্রায় আট লক্ষ টাকার মালামাল উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ড ঘটেছে।
