প্রধান সূচি

ফকিরহাটে লেবু চুরির অপবাদে শিশুকে গাছে বেঁধে নির্যাতন

বাগেরহাটের ফকিরহাটে লেবু চুরির সন্দেহে এক এতিম শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। আর ঘটনাটি ঘটেছে  বুধবার বিকেলে উপজেলার শুভদিয়া ইউনিয়নের শুভয়িা গ্রামে। র্নিযাতনের শিকার ওই শিশুটি শুভদিয়া গ্রামের মৃত. দাউদ মোল্লার ছেলে সাব্বির মোল্লা (১২)। এ ঘটনায় এতিম ওই শিশুর চাচা স্থানীয় পুলিশ ক্যাম্পে বিচার চেয়ে অভিযোগ করেছেন।

পিতৃহারা শিশুকে গাছে বেঁধে মারপিট করছে এমন খবর পেয়ে শিশুটির পিতামহ স্থানীয় দরগাবাড়ী জামে মসজিদের মুয়াজ্জিন বৃদ্ধ আব্দুল হাকিম মোল্লা (৮০) উদ্ধার করতে গেলে ওই বৃদ্ধকেও লাঞ্চিত করে একই গ্রামের মজিদ শেখ। পরে শিশুটির চাচা ইয়াকুব আলী তাকে উদ্ধার করে তার হেফাজতে রাখেন।

স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার বিকেলে শুভদিয়া গ্রামের মজিদ সেখের বাড়ি থেকে কাগজি লেবু চুরি করেছে সাব্বির মোল্লা। তবে কে বা কারা কবে এই লেবু চুরি হয়েছে সেটা সঠিক করে লেবুর মালিক মজিদ শেখ জানেন না। তবে লেবু চুরির সন্দেহ করে এতিম শিশু সাব্বিরকে ধরে লেবুর মালিক এক সময়ের কুখ্যাত বনদস্যু মজিদ শেখ গাছের সাথে রশি দিয়ে বেঁধে নির্মম নির্যাতন চালায়।

সামান্য কাগজি লেবু চুরির সন্দেহে এক এতিম শিশুকে গাছে বেঁধে নির্যাতন এবং তাকে উদ্ধারে এসে শিশুটির পিতামহ বৃদ্ধ মুয়াজ্জিনকেও লাঞ্চিত করায় এলাকাবাসির মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটি এখন চাচা ইয়াকুব আলীর কাছে রয়েছে। স্থানীয় পুলিশ ক্যাম্পে বিচার চেয়ে সাব্বিরের চাচা একটি অভিযোগ দিয়েছে।

এ ব্যাপারে স্থানীয় পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মহিদুল ইসলাম জানান, শিশু নির্যাতনের ঘটনার কথা শুনেছি। একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial