প্রধান সূচি

ইন্দুরকানীতে সরকারী গাছ কেটে নেওয়ার ৩ ঘন্টা পর ফেরত দিলেন যুবলীগ নেতা

পিরোজপুরের ইন্দুরকানীতে এক যুবলীগ নেতা রাস্তার বনায়নের সরকারী গাছ কেটে স’মিলে নেয়ার ৩ ঘন্টা পর সে সব গাছ ফেরত দিয়েছেন।

জানা গেছে, বুধবার সকালে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান শেখ বালিপাড়া বনায়নের রাস্তার একটি বেল শিশু গাছ কেটে স’মিলে নিয়ে যায়। এ বিষয় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হলে গাছ কাটার খবর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে পৌঁছে। যুবলীগ নেতার গাছ কাটার বিষয় ইউএনও জেনে মিলে গাছ না কেটে দ্রুত যে স্থানে গাছ ছিল সেখানে রেখে আসতে বলেন। ইউএনওর কথা শুনে যুবলীগ নেতা মনিরুজ্জামান একটি টমটমে করে গাছ কাটার তিন ঘন্টা পর স’মিল থেকে গাছ আবার গণি শেখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছের রাস্তায় রেখে আসে।

উল্লেখ্য,  উপজেলার জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতাদের অনেকেই নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্ন সময়ে সরকারী গাছ কেটে নেওয়ার ঘটেছে। তবে কেউ তা ফেরত দেয় নি। কিন্তু যুবলীগ নেতা ইউএনওর নির্দেশে গাছ ফেরত দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন।

অভিযুক্ত যুবলীগ নেতা মনিরুজ্জামান শেখ জানান, বিদ্যালয়ের আসবারপত্র তৈরীর জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়ে রাস্তার একটি বেল শিশু গাছ কেটে স’মিলে নেওয়া হয়। পরে ইউএনও সাহেবের নির্দেশে মিলে গাছ না কেটে আবার ওই রাস্তায় গাছ রেখে আসি।

উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, সরকারী গাছ কোন ব্যক্তির কেটে নেওয়ার অধিকার নেই। বালিপাড়া এলাকার জনৈক মনিরুজ্জামান নামে এক ব্যক্তি সরকারী গাছ কেটে মিলে নিলে তাকে গাছ ফেরত দিতে বললে সে রাস্তার সরকারী গাছ রাস্তায় রেখে আসে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial